ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের

লিফট অচল থাকায় ৫৪৪ ছাত্রীর সিঁড়ি ভাঙার ভোগান্তি, দ্রুত একটি লিফট চালুর আশ্বাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০১:৩৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০১:৩৭:২৩ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১২৪ বার পঠিত
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের ছবি— সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন বেগম খালেদা জিয়া হলে লিফট চালু না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ৫৪৪ জন আবাসিক ছাত্রী। ১০ তলা ভবনটির বিভিন্ন তলায় বসবাসরত শিক্ষার্থীদের প্রতিদিন দীর্ঘ সিঁড়ি ব্যবহার করে চলাচল করতে হচ্ছে। এতে ক্লাসের বিরতিতে কক্ষে ফিরতে না পারা এবং নিচে নেমে খাবার সংগ্রহের অসুবিধায় অনেককে কখনো কখনো না খেয়েও থাকতে হচ্ছে।
 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবরে বেগম খালেদা জিয়া হলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। শুরুতে ভবনের প্রথম ছয় তলা বসবাসের উপযোগী করে ৩৫০ জন ছাত্রীকে আসন দেওয়া হয়। পরে বাকি তলাগুলোর কাজ শেষ হলে চলতি বছরের ৫ জুলাই থেকে ২০২৫ ২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদেরও সেখানে আবাসনের ব্যবস্থা করা হয়। বর্তমানে হলে ৫৪৪ জন ছাত্রী নিয়মিত বসবাস করছেন।
 
শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাস, পরীক্ষা ও অন্যান্য প্রয়োজনে দিনে একাধিকবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে তারা শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন। বিশেষ করে ওপরের তলায় থাকা শিক্ষার্থীদের ভোগান্তি বেশি। ক্লাসের মাঝে এক বা দুই ঘণ্টার বিরতি থাকলেও সিঁড়ি ভাঙার কষ্টের কারণে অনেকেই কক্ষে ফিরতে চান না। তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাসের সময় আলাদা হওয়ায় দিনে একাধিকবার হলে যাতায়াত করাও তাদের জন্য কঠিন হয়ে উঠেছে।
 
খাবার নিয়েও রয়েছে সমস্যা। হলে শিক্ষার্থীদের নিজেদের খাবার রান্না করার কোনো ব্যবস্থা নেই। নিচতলার ক্যান্টিন বন্ধ থাকলে বা সেখান থেকে খাবার আনতে অসুবিধা হলে অনেককে খাবার না খেয়েই থাকতে হচ্ছে। ক্যান্টিনের খাবারের মান, পুষ্টিগুণ, বৈচিত্র্য, মূল্য ও পরিবেশনের পরিচ্ছন্নতা নিয়েও শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে।
 
অষ্টম তলায় থাকা পশুপালন অনুষদের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ক্লাস শেষে সিঁড়ি দিয়ে এত ওপরে উঠতে গিয়ে তারা আরও ক্লান্ত হয়ে পড়েন। ক্লাসের মাঝখানে বিরতি থাকলেও কক্ষে ফিরতে পারেন না। দিনে তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস থাকায় একাধিকবার ওঠানামা করতে হয়। নিচতলায় থাকা ক্যান্টিন থেকে খাবার আনাও তাদের জন্য কষ্টকর বলে জানান তিনি।
 
দশম তলায় থাকা প্রথম বর্ষের এক শিক্ষার্থী জানান, একবার ওপরে ওঠার পর আবার নিচে নামতে ভয় লাগে। ফলে অনেক সময় দিনে এক বেলা খাবার খেয়েই থাকতে হয়। সকালে নাশতা করার সুযোগও অনেক সময় হয় না। বিশেষ করে শুক্র ও শনিবার ক্লাস না থাকায় খাবারের সংকট আরও বেড়ে যায় বলে জানান তিনি।
 
আরেক শিক্ষার্থী বলেন, ওপরের তলায় কোনো ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে হাসপাতালে নেওয়া এবং চিকিৎসা শেষে আবার ওপরে তোলা অত্যন্ত কষ্টকর। শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ও জীবনযাত্রার জন্য দ্রুত লিফট চালু করার দাবি জানান তিনি।
 
শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, শিক্ষার্থীদের ক্ষোভ ও উদ্বেগ যৌক্তিক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্রুত সংকট সমাধানের নির্দেশ দিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর হাউস টিউটর ও সংশ্লিষ্টদের নিয়ে একাধিক বৈঠক হয়েছে। লিফট স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে অন্তত একটি লিফট শিক্ষার্থীদের ব্যবহারের জন্য চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মুহ. এনামুল হক জানান, খালেদা জিয়া হলের জন্য বরাদ্দ জাপানি প্রযুক্তির নতুন লিফটটির মেশিনসহ মূল কাঠামোগত স্থাপনের কাজ শেষ হয়েছে। বর্তমানে লিফটটি তৃতীয় তলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। পুরো প্রক্রিয়া শেষ করতে আরও প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। পরীক্ষামূলক যাচাই শেষে লিফটটি স্থায়ীভাবে ব্যবহারের উপযোগী ঘোষণা করা হবে।
 
তিনি আরও জানান, আপাতত একটি লিফট দ্রুত চালুর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাকি লিফটগুলোর যন্ত্রাংশ ক্যাম্পাসে পৌঁছালেও সেগুলোর স্থাপন কাজ শুরু হয়নি। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপদ সেবা নিশ্চিত করে একটি লিফট দ্রুত সচল করাই বর্তমানে অগ্রাধিকার।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।