ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

টানা বৃষ্টিতে খুলনায় সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে স্বল্প আয়ের মানুষ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:৪৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ১১:৪৫:১১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
টানা বৃষ্টিতে খুলনায় সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে স্বল্প আয়ের মানুষ ছবি সংগৃহীত

খুলনাসহ দক্ষিণাঞ্চলে কয়েকদিনের টানা বৃষ্টিপাতে ব্যাপক প্রভাব পড়েছে কাঁচা বাজারে। মাঠ-ঘাট প্লাবিত হওয়ায় পানির নিচে তলিয়ে গেছে অসংখ্য ফসলের ক্ষেত। বিশেষ করে সবজি চাষিরা পড়েছেন চরম ক্ষতির মুখে।


লাউ, বেগুন, বরবটি, ঢেঁড়স, কাঁচামরিচ, কচুরলতি, কাঁকরোলসহ নানান মৌসুমি সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। এরই প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত।


শুক্রবার (২৫ জুলাই) খুলনার নতুন বাজার, জোড়াকল বাজার, মিস্ত্রীপাড়া বাজার ও শেখপাড়া বাজার ঘুরে দেখা গেছে, যেখানে এক সপ্তাহ আগেও ৪০ টাকায় একটি লাউ পাওয়া যেত, এখন তা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। চালকুমড়া প্রতি পিস ৫০-৬০ টাকা, বেগুন কেজিতে ১০০-১১০ টাকা, বরবটি ৮০-৯০ টাকা, উচ্ছে ৬০-৭০ টাকা, ঢেঁড়স ৫৫-৬০ টাকা, কাঁকরোল ৬০-৭০ টাকা, কচুর লতি ও কচুর মুখি ৫০-৬০ টাকা, পটোল ৪০-৫০ টাকা, ঝিঙে ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ — দেশি মরিচের কেজি ১২০ থেকে ১৬০ টাকা।


এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে নাকাল হয়ে পড়েছেন স্বল্প ও মধ্য আয়ের মানুষ। নতুন বাজারে বাজার করতে আসা চাকরিজীবী খন্দকার আরিফুল ইসলাম বলেন, “বৃষ্টির আগে ৬০ টাকায় বেগুন কিনেছি, আজ সেটাই ১০০ টাকা। বৃষ্টিকে অজুহাত বানিয়ে দাম বাড়ানো হচ্ছে।”


একই বাজারের গৃহিণী নাসিমা বেগম বলেন, “বাজারে ঢুকেই মাথায় হাত। এই দামে সবজি কিনে রান্না করাও কঠিন। দিনমজুর কিংবা সীমিত আয়ের মানুষ কীভাবে চলবে?”


তবে খুচরা বিক্রেতারা বলছেন, এর পেছনে রয়েছে প্রকৃত কারণ। জোড়াকল বাজারের সবজি বিক্রেতা ইব্রাহিম বলেন, “টানা বৃষ্টিতে কৃষকের ক্ষেত নষ্ট হয়ে গেছে। বাজারে ফসল কম আসছে, তাই দাম বাড়ছে। আমরা লাভ করে বিক্রি করছি না।”


আরেক বিক্রেতা নারায়ণ বাবু জানান, “চাষিরা জমিতে ঢুকতেই পারছে না। যেটুকু ফসল ছিল, তাও নষ্ট হয়ে গেছে। ফলে বাজারে নতুন সবজি আসছে না। সরবরাহের ঘাটতিই মূল কারণ।”


সব মিলিয়ে খুলনা অঞ্চলের টানা বৃষ্টি শুধু ফসলের ক্ষতিই নয়, নিত্যপ্রয়োজনীয় বাজারেও বড় ধরনের ধাক্কা দিয়েছে। সাধারণ মানুষকে এর বোঝা বইতে হচ্ছে হাড়ে হাড়ে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।