ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ডিএনএ পরীক্ষার পর ফরিদপুরে রাইসা মনির দাফন সম্পন্ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৪:২১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৪:২২:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
ডিএনএ পরীক্ষার পর ফরিদপুরে রাইসা মনির দাফন সম্পন্ন ছবি সংগৃহিত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনিকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের পর ফরিদপুরের আলফাডাঙ্গায় দাফন করা হয়েছে।
 

শুক্রবার (২৫ জুলাই) সকালে বাজড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে বাজড়া কবরস্থানে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার সিআইডির ফরেনসিক ল্যাব থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে রাইসাসহ আরও চারজনের মরদেহ শনাক্ত করা হয়।

রাইসার পরিবার জানায়, নিহতদের তালিকায় নাম না থাকায় প্রথমে কোনো খোঁজ মেলেনি। পরে ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়ার পর রাতেই মরদেহ নিয়ে তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
 

মাত্র ১১ বছর বয়সী রাইসা মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার মৃত্যুতে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

উল্লেখ্য, ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং অন্তত ৬৯ জন আহত হয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।