মৌলভীবাজারে টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে ভিডিও পোস্ট করার অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলা থেকে মামুনুর রশিদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৩:২৬:৪০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৩:২৬:৪০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮১ বার পঠিত
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে টিকটকে কটুক্তি করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
শনিবার গভীর রাতে তাকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহপুর গ্রাম থেকে আটক করা হয়।
বেশ কিছুদিন আগে শাহপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মামুনুর রশিদ টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে একটি ভিডিও পোস্ট করে।
ভিডিওটি ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ক্ষুব্দ হন। পরে পুলিশকে জানালে পুলিশ গিয়ে ওই যুবককে আটক করেন।
এঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন সরকার।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।