ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১২:৩৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১২:৪৭:০৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ছবি সংগৃহীত
নাটোর-ঢাকা মহাসড়কের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবির হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে রেদওয়ান হোসেন মিম (১৭) ও মোহাম্মদ আলী (৬৫)।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আবির হোসেন সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের লাকি মেম্বারের ছেলে। আর আহত রেদওয়ান বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামের শেখ তোফাজ্জল হোসেনের ছেলে এবং বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, রাত সাড়ে ৭টার দিকে মোহাম্মদ আলী এবং আবির দু'জনে মোটরসাইকেল যোগে দত্তপাড়া থেকে নাটোর শহরে ফিরছিলেন। একই সময় নাটোর শহর থেকে দুই কিশোর রেদওয়ান এবং সাকলাইন বড়াইগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ আলী, আবির ও রেদোয়ান মিম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আবির হোসেনকে মৃত ঘোষণা করেন।
 
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।