ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

পতিত সরকারের এমপিদের গাড়ি পানির দামে বিক্রির পরিকল্পনা নেই: এনবিআর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০১:১৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০১:১৯:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
পতিত সরকারের এমপিদের গাড়ি পানির দামে বিক্রির পরিকল্পনা নেই: এনবিআর ছবিঃ সংগৃহীত

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান ঘোষণা দিয়েছেন যে, যারা রাজস্ব ফাঁকির অপচেষ্টা করবে, তাদের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান নেবে।
 

তিনি বলেন, শুল্কমুক্ত সুবিধায় আনা পতিত সরকারের এমপি-মন্ত্রীদের বিলাসবহুল গাড়িগুলো একটি মহল খুবই নামমাত্র দামে কিনতে চাচ্ছে। কিন্তু এসব গাড়ি বৈদেশিক মুদ্রায় আমদানি করা হয়েছে, তাই সরকার সেগুলো পানির দামে বিক্রি করবে না।
 

শুক্রবার সকালে চট্টগ্রাম কাস্টমস হাউসে ব্যবসায়ী ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
 

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এসাইকোডা সফটওয়্যারের ব্যবহার নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে। বর্তমান সরকার এটি সহজতর করার জন্য কাজ করছে। নতুন সফটওয়্যার সিস্টেম আপডেট করা হচ্ছে, যা এক বছরের মধ্যে কার্যকর হবে। এতে এসাইকোডা ব্যবহারে যে জটিলতা এখন রয়েছে, তা আর থাকবে না।
 

তিনি জানান, আমাদের কাস্টমস গোয়েন্দা, সেন্ট্রাল গোয়েন্দা ও শুল্ক গোয়েন্দা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। বিগত সরকারের বহু মন্ত্রী ও এমপি সিগারেট আমদানির সঙ্গে জড়িত ছিল। ইদানীং আবার সে প্রবণতা দেখা যাচ্ছে। আমরা সতর্ক অবস্থানে আছি এবং কেউ যেন কর ফাঁকি দিতে না পারে, সে বিষয়ে কঠোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
 

তিনি আরও বলেন, অফডক ও শিপিং এজেন্টদের অযাচিত চার্জ আমদানি-রপ্তানি বাণিজ্যে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে। এসব সমস্যা সমাধানে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে।
 

এই সময় চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার শফিউদ্দিন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।