জাতিসংঘ মুসলমানদের পক্ষে কখনো কাজ করে না,অমুসলিমদের অধিকার রক্ষায় তাদের কাজ : এনায়েতুল্লাহ আব্বাসী
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০১:৩২:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০২:০৫:২৫ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৮ বার পঠিত
এনায়েতুল্লাহ আব্বাসী। ছবি: সংগৃহীত
" জাতিসংঘ মুসলমানদের পক্ষে কখনো কাজ করে না,অমুসলিমদের অধিকার রক্ষায় তাদের কাজ " আজকের জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে আয়ােজিত প্রতিবাদ সমাবেশে তিনি তার বক্তব্যে এ কথা বলেন ।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
এছাড়াও বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে মুক্ত রাখতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমীর ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী পীর জৈনপুরী।
আজ শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর শাপলা চত্বরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে আয়ােজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন তিনি।
ড. আব্বাসী বলেন, ‘বাংলাদেশকে পরিকল্পিতভাবে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ভারতীয় আধিপত্যবাদ ও মার্কিন আগ্রাসন থেকে দেশকে মুক্ত রাখতে প্রয়োজনে আমরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি দিতে বাধ্য হবো। প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে বাংলাদেশে।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।