ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮১ বিমান-ড্রোন ক্ষতিগ্রস্ত, ক্ষতি ৩৩০ কোটি

ক্ষয়ক্ষতির তালিকায় এফ-৩৫, এফ-১৫ ও ৪৫টি রিপার ড্রোন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১০:০৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১০:০৫:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৪ বার পঠিত
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮১ বিমান-ড্রোন ক্ষতিগ্রস্ত, ক্ষতি ৩৩০ কোটি ছবি—সংগৃহীত

ইরান যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্তত ৮১টি বিমান, ড্রোন ও হেলিকপ্টার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য প্রায় ৩৩০ কোটি ডলার হতে পারে বলে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে।

ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক কয়েকটি যুদ্ধবিমানও রয়েছে। এর মধ্যে একটি এফ-৩৫এ লাইটনিং II স্টিলথ যুদ্ধবিমান এবং ১২টি এফ-১৫ই স্ট্রাইক ইগল রয়েছে।
 

৩ কোটি ডলারের বেশি মূল্যের তিনটি এফ-১৫ যুদ্ধবিমান গত ২ মার্চ কুয়েতের আকাশে ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর ঘটনায় ভূপাতিত হয়। এর পরের মাসে ইরানের আকাশে আরও একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়।
 

এ ছাড়া গত ৯ ও ১০ সেপ্টেম্বর জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের বিমান হামলার সময় আরও আটটি এফ-১৫ই যুদ্ধবিমান হালকা ক্ষতিগ্রস্ত হয়। সিআরএসের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ক্ষতিগ্রস্ত বিমান মেরামতের পর আবার ব্যবহারে ফিরিয়ে আনা হয়েছে।

ক্ষয়ক্ষতির বড় একটি অংশ হয়েছে এমকিউ-৯ রিপার ড্রোনে। ইরান যুদ্ধের সময় অন্তত ৪৫টি রিপার ড্রোন ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিটি ড্রোনের আনুমানিক মূল্য ৩ কোটি থেকে ৫ কোটি ডলার।

এই ক্ষয়ক্ষতির পর যুক্তরাষ্ট্রের বহরে রিপার ড্রোনের সংখ্যা কমে ১৩৫টিতে নেমেছে। নজরদারি ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহৃত এসব ড্রোনের সংখ্যা গত মে মাসে মার্কিন বিমানবাহিনীর একজন জেনারেল সিনেটকে জানিয়েছিলেন। এয়ারফোর্স টাইমসের তথ্য অনুযায়ী, মার্কিন বিমানবাহিনীর কাছে যেকোনো সময়ে অন্তত ১৮৯টি মোতায়েনযোগ্য রিপার ড্রোন থাকার কথা।
 

গত ১৯ মার্চ ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের এফ-৩৫এ যুদ্ধবিমানটির ক্ষয়ক্ষতিও এই হিসাবের মধ্যে রয়েছে। বিমানটির মূল্য ৯ কোটি ২০ লাখ ডলারের বেশি।
 

সিআরএসের প্রতিবেদনে ২৭ কোটি ডলার মূল্যের একটি ই-৩ সেন্ট্রি নজরদারি বিমান হারানোর কথাও উল্লেখ করা হয়েছে। বোয়িং ৭০৭ এয়ারলাইনারের ভিত্তিতে তৈরি এই বিমানব্যবস্থা পুরোনো হলেও মার্কিন সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৫ সাল পর্যন্ত এ ধরনের ৩২টি বিমান সচল ছিল।
 

এ ছাড়া এপ্রিল মাসে মার্কিন বাহিনী একটি এ-১০ থান্ডারবোল্ট II গ্রাউন্ড-অ্যাটাক বিমান হারায়। সেপ্টেম্বরে জর্ডানে ইরানের হামলায় আরও একটি এ-১০ ক্ষতিগ্রস্ত হয়।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।