ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বিমান সংকটে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট সাময়িক বন্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০২:১২:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০২:১২:১১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
বিমান সংকটে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট সাময়িক বন্ধ ছবিঃ সংগৃহীত

উড়োজাহাজের স্বল্পতার কারণ দেখিয়ে বাংলাদেশ বিমান ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ করেছে। শুক্রবার থেকে এ রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে পুনরায় ফ্লাইট চালু করা হবে।
 

১৯৯৫ সালে বরিশাল বিমানবন্দর আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট চলাচল শুরু হয়। পরবর্তীতে নানা কারণে একাধিকবার এই রুটে বিমান চলাচল বন্ধ হয়ে ছিল। পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রী সংখ্যা কমে যাওয়ার অজুহাতে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ফ্লাইটের সংখ্যা কমিয়ে সপ্তাহে মাত্র তিনদিন চালানো হচ্ছিল। এরপর উড়োজাহাজ সংকটকে ভিত্তি করে এ রুটের ফ্লাইট সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
 

ফ্লাইট পরিচালনায় যুক্ত এক কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, জানান, উড়োজাহাজের কম থাকার কারণে বরিশালসহ দুটি রুটে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট বন্ধ রাখার চিন্তা নেই। দুটি উপযুক্ত উড়োজাহাজ পাওয়ার সঙ্গে সঙ্গেই এ রুটে বিমান চলাচল আবার শুরু হবে।
 

সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিমানের ‘এস-২ একেডি’ নম্বরের বিমান বৃহস্পতিবার বিকেলে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। সন্ধ্যা সোয়া ৬টায় একই বিমান ৬৫ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে যায়। বর্তমানে এ রুটে কোনো বেসরকারি বিমান যাত্রী পরিবহন করছে না।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।