ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী

আধুনিক ও জনবান্ধব রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বড় বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে জানিয়ে রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ট্রেন চলাচল বাড়াতে তিন ধাপে ৮০টি নতুন লোকোমোটিভ আমদানি করা হবে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৬:০৯:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৬:০৯:৩০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯১ বার পঠিত
রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী ছবি: সংগৃহীত
আধুনিক, উন্নত ও জনবান্ধব রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে রেলখাতের উন্নয়নে বড় বাজেট বরাদ্দের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি রেলপথে ট্রেন চলাচল বাড়াতে তিন ধাপে আরও ৮০টি লোকোমোটিভ (রেল ইঞ্জিন) আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, নৌপরিবহন, সেতু ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রেলমন্ত্রী বলেন, ভবিষ্যতে রেল পরিবহন ব্যবস্থাকে আরও জনবান্ধব করা হবে। বিশেষ করে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ উন্নত ও আধুনিক করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ জন্য রেলখাতের উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগের সরকারের সমালোচনা করে শেখ রবিউল আলম বলেন, রেলওয়ের উন্নয়নে অতীতের সরকারগুলো উল্লেখযোগ্য উদ্যোগ নেয়নি। বরং উন্নয়নের নামে রেলওয়েকে অনেকাংশে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কারখানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, স্থানীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ এবং কারখানার প্রধান নির্বাহী হাসানুজ্জামানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে রেলমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব ও রেলওয়ের মহাপরিচালক কারখানা চত্বরে চারটি জলপাইয়ের চারা রোপণ করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।