ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

আরাকান আর্মির নির্যাতনে আবারও বাংলাদেশে রোহিঙ্গা পরিবার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৫:৩৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৫:৩৮:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
আরাকান আর্মির নির্যাতনে আবারও বাংলাদেশে রোহিঙ্গা পরিবার ছবি: সংগৃহীত
মাত্র কয়েক সপ্তাহ আগে স্বেচ্ছায় মিয়ানমারে ফিরেছিল পাঁচ সদস্যের একটি রোহিঙ্গা পরিবার। তবে আরাকান আর্মির নির্যাতনের মুখে তারা আবারও বাংলাদেশে পালিয়ে এসেছে। গত বৃহস্পতিবার পরিবারটি কক্সবাজারের একটি রোহিঙ্গা শিবিরে এসে পৌঁছায়।
 
উখিয়ার ২৪ নম্বর রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মোহাম্মদ জুবায়ের জানান, তাঁর চাচাতো ভাই মংডুর নিজ বাড়িতে ফেরার পরপরই আরাকান আর্মি সেখানে অভিযান চালায়। তারা ৫০ লাখ কিয়াত চাঁদা দাবি করে এবং বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করে।
 
জুবায়ের বলেন, এর আগেও তাঁর আত্মীয় ব্যবসার কাজে মংডুতে অবস্থান করার সময় আরাকান আর্মির নির্যাতন ও চাঁদাবাজির শিকার হয়েছিলেন। তখন তিনি বাংলাদেশে পালিয়ে আসেন। প্রায় ৯ মাস পর চলতি বছরের ৩ জুলাই তিনি ফের মিয়ানমারে ফিরে যান।
 
তবে ফিরতি পথ খুব বেশি দিন স্থায়ী হয়নি। কয়েক দিনের মধ্যেই আবার হামলা চালায় আরাকান আর্মি। বাড়িতে ঢুকে পরিবারের অন্য সদস্যদের মারধর করে তারা। কোনওভাবে পালিয়ে জীবন বাঁচান ওই ব্যক্তি। পরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে নাফ নদী পেরিয়ে আবার বাংলাদেশে ফিরে আসেন।
 
বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জেনেছি, তাঁরা আরাকান আর্মির নির্যাতন ও চাঁদাবাজির কারণে আবার বাংলাদেশে ফিরে এসেছেন।
 
এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) সম্প্রতি জানিয়েছে, মিয়ানমারের রাখাইন (আরাকান) রাজ্যে ৮২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ফিরে গেছেন। ২০১৭ সালের ভয়াবহ সহিংসতা ও গণহত্যার পর এই প্রথম এত বড় সংখ্যায় রোহিঙ্গার প্রত্যাবাসনের ঘটনা ঘটল।
 
তবে রাখাইন থেকে পাওয়া বিভিন্ন তথ্যে দেখা যাচ্ছে, কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে কঠিন মানবিক পরিস্থিতির মুখে অনেকেই বাধ্য হয়ে মিয়ানমারে ফিরে যেতে শুরু করেছেন।
 
সূত্র: এএনএ

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।