ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বিএমইউতে পূর্ণাঙ্গ ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের

ক্যান্সার প্রতিরোধ, দ্রুত রোগ শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা ও গবেষণার সক্ষমতা বাড়াতে সমন্বিত উদ্যোগের সুপারিশ বিশেষজ্ঞদের।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৮:৩১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৮:৩৫:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৭ বার পঠিত
বিএমইউতে পূর্ণাঙ্গ ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের ছবি সংগৃহিত

দেশে ক্যান্সার প্রতিরোধ, দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসার মান উন্নয়নে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) পূর্ণাঙ্গ ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে এইচপিভি টিকাদান, জরায়ুমুখ ও স্তন ক্যান্সারের স্ক্রিনিং, আধুনিক চিকিৎসাপদ্ধতির উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তারা।



রোববার (১৮ অক্টোবর) রাজধানীর বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব সুপারিশ তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগটি ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।



অনুষ্ঠানে প্রধান অতিথি বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ক্যান্সার শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবায় বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব আরও শক্তিশালী করতে উচ্চতর চিকিৎসা শিক্ষা, ক্লিনিক্যাল ট্রায়াল, দক্ষ জনবল তৈরি এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন। এর মাধ্যমে ক্যান্সার-সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়বে এবং উন্নত চিকিৎসা ও গবেষণার সুযোগ তৈরি হবে।


বৈঠকে বক্তারা তামাক নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং দেশের ক্যান্সার পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহে জনসংখ্যাভিত্তিক ক্যান্সার নিবন্ধনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি ও টার্গেটেড থেরাপির উন্নয়ন এবং চিকিৎসাপ্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তারা।


ক্যান্সার গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল ও নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্প খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুপারিশও করেন বিশেষজ্ঞরা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার সম্প্রসারণ, সরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার মাধ্যমে দেশে ক্যান্সার চিকিৎসা ও গবেষণার সক্ষমতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা।


বৈঠকে বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেনসহ চিকিৎসক, গবেষক, শিক্ষক, ওষুধশিল্পের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন বিএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন এবং বিএইচআরএফের সভাপতি প্রতীক এজাজ ও সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।