ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ১৬ লাখের বেশি মানুষ

৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন ১৩ লাখ ৮৩ হাজারের বেশি উপকারভোগী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১০-২০২৬ ১০:২০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৬ ১০:২০:৩৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২৪ বার পঠিত
সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ১৬ লাখের বেশি মানুষ সংগৃহীত ছবি

আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তা দিয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা। সংস্থাটির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন লিগ্যাল এইড অফিস, শ্রমিক আইনগত সহায়তা সেল, হেল্পলাইন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন আইনি সহায়তা পেয়েছেন।


অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ৩১ হাজার ৪০৯ জন। দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন ১৩ লাখ ৮৩ হাজার ৬১৭ জন।


এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৬৫৮ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। সরকারি আইনি সহায়তা পেতে জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল ফ্রি নম্বর ১৬৬৯৯-এর মাধ্যমে সেবা নিয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৯ জন। অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আইনি পরামর্শ পেয়েছেন ৪৫৭ জন।


আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকারি সেবা সংস্থা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।