ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর নির্দেশে অসুস্থ যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব গ্রহণ

সড়ক দুর্ঘটনায় শয্যাশায়ী যুবদল নেতা হেলাল হোসেনকে আর্থিক সহায়তা প্রদান ও ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১০-২০২৬ ১০:২২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৬ ১০:২২:৩৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর নির্দেশে অসুস্থ যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব গ্রহণ ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর নির্দেশে অসুস্থ্য যুবদল নেতার চিকিৎসা সেবার দায়িত্ব নিলেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আখরাজুল ইসলাম চৌধুরী। গত প্রায় ৬ মাস পূর্বে নওগাঁ জেলা বিএনপির মিটিং থেকে ফেরার পথে মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনার শিকার হন ৭নং ইসবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হেলাল হোসেন। এতে তার পায়ের হাড়-গোড় ভেঙ্গে যায়। পর পর দুই বার অপারেশন করার পরও উন্নত চিকিৎসার অভাবে সে বিছানায় শয্যাশায়ী।


বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টি গোচর হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. আখরাজুল ইসলাম চৌধুরী ২২ অক্টোবর বিকেলে তার বাড়ীতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আবির হাসান মিলন, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল হোসেন সুমন, নওগাঁ জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুষার হোসেন ফিরোজ, ইসবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ন কবির মুছা, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম মিঠু, ধামইরহাট পৌর ছাত্রদলের আহবায়ক সাইদ বিন জাবেদ, ইসবপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আর্থিক সহায়তা ও উন্নত চিকিৎসার খবর পেয়ে আবেগে আপ্লুত হয়ে যুবদল নেতা হেলাল হোসেন বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী আমার মত একজন ওয়ার্ডের যুবদল নেতাকে চিকিৎসার নির্দেশানা দিয়ে প্রমান করেছেন তিনি কর্মী বান্ধব নেতা, জনগণের নেতা, আমি তার দীর্ঘায়ু কামনা করছি। এছাড়াও স্থানীয় ভাবে আমাকে যে সহযোগিতায় করা ধামইরহাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।