ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারিয়ার সেমিনার

বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও উচ্চশিক্ষার দিকনির্দেশনা দিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বসছে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১০-২০২৬ ১০:৩১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৬ ১০:৩১:৩২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৯ বার পঠিত
নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারিয়ার সেমিনার ছবি: প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, চাকরি ও বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনা দিতে ‘NSTU Alumni-Student Connect’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। 


আগামী ৬ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হবে।


সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিসিএস প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন ক্যাডারে কর্মরত কর্মকর্তা এবং বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পালন করা নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা অংশ নেবেন। তাঁরা নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা, ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির প্রস্তুতি ও বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে বর্তমান শিক্ষার্থীদের পরামর্শ দেবেন।


আয়োজক সূত্রে জানা গেছে, সেমিনারে অংশগ্রহণের জন্য নোবিপ্রবির নিয়মিত শিক্ষার্থীদের নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য প্রচারপত্রে দেওয়া কিউআর কোড স্ক্যান করতে হবে।


এ বিষয়ে নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. শহিদ সরওয়ার বলেন, “আমাদের ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থীরা দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। কিন্তু তাঁদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের যোগাযোগের ঘাটতি রয়েছে। আশা করি, এ আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনার আওতায় আনতে পারব। পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের একটি কার্যকর মাধ্যম তৈরি হবে।”


তিনি আরও বলেন, “আমরা পর্যায়ক্রমে বিভিন্ন খাতে কর্মরত অ্যালামনাইদের সম্পৃক্ত করে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যেতে চাই।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।