মিসরে সম্পাদককে জরিমানা, সংবাদমাধ্যম বন্ধের নির্দেশ
লাইসেন্স ছাড়া ওয়েবসাইট পরিচালনার অভিযোগে আটক লিনা আতাল্লাহ, আপিল করবে সংবাদমাধ্যমটি
- আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৮:৫৭:২৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৮:৫৭:২৬ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১০০ বার পঠিত
ছবি সংগৃহীত
মিসরে স্বাধীন সংবাদমাধ্যম মাদা মাসরের প্রধান সম্পাদক লিনা আতাল্লাহকে ৩০ লাখ মিসরীয় পাউন্ড জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে সংবাদমাধ্যমটির ওয়েবসাইট বন্ধ এবং সরঞ্জাম জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) কায়রোর একটি আদালত লাইসেন্স ছাড়া ওয়েবসাইট পরিচালনার অভিযোগে এ রায় দেন। রায়ের পর আতাল্লাহকে আটক করা হলেও জরিমানার অর্থ পরিশোধের পর তাঁকে মুক্তি দেওয়া হয়।
মাদা মাসর জানায়, ২০১৮ সাল থেকে ওয়েবসাইটের লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেও তারা কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট জবাব পায়নি। সংবাদমাধ্যমটির আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন। এ ঘটনায় সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠনগুলো উদ্বেগ জানিয়েছে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রায়টির সমালোচনা করে স্বাধীন সাংবাদিকতা সুরক্ষার আহ্বান জানিয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।