ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু ১৩ নভেম্বর, দেখুন ধাপভিত্তিক সময়সূচি

চার ধাপে ৬৪ জেলার প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা নেওয়া হবে। লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখও প্রকাশ করা হয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ১২:২৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ১২:২৬:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮১ বার পঠিত
পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু ১৩ নভেম্বর, দেখুন ধাপভিত্তিক সময়সূচি ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর থেকে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষা শুরু হবে। চার ধাপে দেশের ৬৪ জেলার প্রার্থীদের এসব পরীক্ষা নেওয়া হবে। এরপর অনুষ্ঠিত হবে লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা।

নিয়োগে আগ্রহী প্রার্থীরা ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।


প্রথম ধাপ

শারীরিক সক্ষমতা পরীক্ষা: ১৩, ১৪ ও ১৫ নভেম্বর, সকাল ৮টা।

লিখিত ও মৌখিক পরীক্ষা: ২৫ নভেম্বর, সকাল ১০টা।

মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: ৫ ডিসেম্বর, সকাল ১০টা।

এই ধাপে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি ও খুলনা জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।


দ্বিতীয় ধাপ

শারীরিক সক্ষমতা পরীক্ষা: ১৬, ১৭ ও ১৮ নভেম্বর, সকাল ৮টা।

লিখিত ও মৌখিক পরীক্ষা: ২ ডিসেম্বর, সকাল ১০টা।

মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: ১২ ডিসেম্বর, সকাল ১০টা।

এই ধাপে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


তৃতীয় ধাপ

শারীরিক সক্ষমতা পরীক্ষা: ১৯, ২০ ও ২১ নভেম্বর, সকাল ৮টা।

লিখিত ও মৌখিক পরীক্ষা: ৮ ডিসেম্বর, সকাল ১০টা।

মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: ১৯ ডিসেম্বর, সকাল ১০টা।

এই ধাপে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।


চতুর্থ ধাপ

শারীরিক সক্ষমতা পরীক্ষা: ২২, ২৩ ও ২৪ নভেম্বর, সকাল ৮টা।

লিখিত ও মৌখিক পরীক্ষা: ১৫ ডিসেম্বর, সকাল ১০টা।

মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: ২৬ ডিসেম্বর, সকাল ১০টা।

এই ধাপে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল জেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আগ্রহী প্রার্থীদের আবেদন সম্পন্ন করার পাশাপাশি নিজ জেলার জন্য নির্ধারিত পরীক্ষার তারিখ ও সময় অনুসরণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের আগে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রস্তুতি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।