ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়াতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপ’ গঠনের প্রস্তাব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০২:৫৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০২:৫৫:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৭ বার পঠিত
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এ উদ্যোগ বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছেন মালদ্বীপের পার্লামেন্টের স্পিকার আবদুল রহিম আবদুল্লাহ। প্রস্তাবটি কার্যকর হলে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) মালদ্বীপের পার্লামেন্ট পিপলস মজলিসে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।


সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। এ সময় সংসদ সদস্যদের পারস্পরিক সফর, নিয়মিত সংলাপ এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।


বাংলাদেশের হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্ক শুধু সরকার পর্যায়ের যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে নির্বাচিত জনপ্রতিনিধি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও নিয়মিত যোগাযোগ বাড়ানো প্রয়োজন। সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠিত হলে আইন প্রণয়ন, সংসদ পরিচালনা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিষয়ে দুই দেশের সংসদ সদস্যরা অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।


এ উদ্যোগ অর্থনীতি, শিক্ষা, জনকল্যাণ, শ্রম অভিবাসন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি।


বৈঠকে মালদ্বীপের অর্থনীতি ও উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের বিষয়টিও আলোচনায় আসে। বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশটির উন্নয়নে তাঁদের অবদানের স্বীকৃতি দেওয়ায় মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান হাইকমিশনার।


মালদ্বীপের স্পিকার আবদুল রহিম আবদুল্লাহ দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আগ্রহ জানান।


সাক্ষাৎ শেষে দুই পক্ষ আশা প্রকাশ করে, প্রস্তাবিত উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ ও মালদ্বীপের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়বে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পাবে। এ সময় তাঁরা নিজ নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্বকারী উপহার বিনিময় করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।