ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসিক সভা অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১১:১৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১১:১৬:৪০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসিক সভা অনুষ্ঠিত ছবি: প্রতিনিধি ।ভোলাহাটে উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভা অনুষ্ঠানে উপস্থিত সভাপতি ও অন্যান্য অতিথিগণ। পাশে-অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৩১ আগষ্ট ২০২৬) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আবু সাঈদ, উপজেলা বিএমডিএ প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ইঞ্জিনিয়ার মোঃ আজমীর শেখ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ-আলহাজ্ব মোঃ পিয়ার জাহান, মোঃ ইয়াসিন আলী শাহ, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা।


এছাড়াও বিজিবি জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নাঈমুল হক, ও ফায়ার সার্ভিস ইনচার্জ শ্রী কুষ্ণ তলাপাত্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি এবং উপজেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।