ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-কানাডা

AI, তৃতীয় ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ কানাডার; দুই দেশের মধ্যে দক্ষ জনশক্তি তৈরিতে আলোচনায় গুরুত্ব।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৮:৪৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৮:৪৫:৪০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-কানাডা ছবি সংগৃহীত

বাংলাদেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), তৃতীয় ভাষা শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। তিনি একটি প্রতিনিধিদল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ করেন।


বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


এ সময় শিক্ষামন্ত্রী আন্তঃদেশীয় শিক্ষা সহযোগিতা, তৃতীয় ভাষা শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এসব ক্ষেত্রে বাংলাদেশের পরিকল্পনাও কানাডার প্রতিনিধিদলের সামনে উপস্থাপন করেন।


অন্যদিকে, কানাডার হাইকমিশনার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও শক্তিশালী ও সম্প্রসারণে তাঁর দেশের আগ্রহের কথা জানান।


সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সহযোগিতা বাংলাদেশের দক্ষ জনশক্তি তৈরি, আন্তর্জাতিক শিক্ষা বিনিময় এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।