ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

আজকের পত্রিকায় চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ

দেশের সংবাদমাধ্যম আজকের পত্রিকা তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) ও সোশ্যাল মিডিয়া বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৫৩:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৫৩:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
আজকের পত্রিকায় চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ ছবি সংগৃহীত

দেশের সংবাদমাধ্যম আজকের পত্রিকা তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) ও সোশ্যাল মিডিয়া বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘জুনিয়র এক্সিকিউটিভ—সোশ্যাল মিডিয়া’ পদে কর্মী নিয়োগ দেবে। এ পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হলেও নতুনরাও আবেদন করতে পারবেন।


আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।


পদের বিবরণ

  • পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ—সোশ্যাল মিডিয়া

  • পদসংখ্যা: নির্ধারিত নয়

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক

  • অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার, তবে নবীনরাও আবেদন করতে পারবেন

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

  • বয়সসীমা: উল্লেখ নেই

  • চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন

  • কর্মস্থল: বনশ্রী, ঢাকা

  • বেতন: আকর্ষণীয়


কাজের দায়িত্ব

নিয়োগপ্রাপ্তদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কনটেন্ট প্রকাশ, ট্রেন্ড অনুযায়ী ক্যাপশন, শিরোনাম, হ্যাশট্যাগ ও কল টু অ্যাকশন (CTA) তৈরি করতে হবে।

এ ছাড়া মেটা বিজনেস স্যুট ও ইউটিউব স্টুডিও ব্যবহার করে পোস্ট শিডিউলিং, পারফরম্যান্স পর্যবেক্ষণ এবং অডিয়েন্স ইনসাইট বিশ্লেষণ করতে হবে। সংবাদভিত্তিক সোশ্যাল মিডিয়া কার্ড, থাম্বনেইল ও অন্যান্য ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির দায়িত্বও থাকবে।

পাশাপাশি ট্রেন্ডিং ও ব্রেকিং নিউজ, ভাইরাল কনটেন্ট, প্রতিযোগী সংবাদমাধ্যমের কার্যক্রম এবং দর্শক-পাঠকের আচরণ পর্যবেক্ষণ করতে হবে।


প্রয়োজনীয় যোগ্যতা

  • ফটোশপে দক্ষতা থাকতে হবে।

  • অনলাইন নিউজ মিডিয়া, সংবাদ পরিবেশন ও ডিজিটাল কনটেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

  • সোশ্যাল মিডিয়ার পারফরম্যান্স ডেটা বিশ্লেষণ করে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়নের সক্ষমতা থাকতে হবে।


অন্যান্য সুযোগ-সুবিধা

প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভর্তুকিসহ দুপুরের খাবার, বার্ষিক বেতন বৃদ্ধি এবং বছরে দুটি উৎসব ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।


আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম ‘জুনিয়র এক্সিকিউটিভ—সোশ্যাল মিডিয়া’ উল্লেখ করতে হবে।


আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।