ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড

পার্বতীপুরে জাতীয় যুব দিবস পালিত, র‍্যালি আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় যুব দিবস-২০২৬, প্রধান অতিথি ছিলেন এমপি এ জেড এম রেজওয়ানুল হক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৮:১৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৮:১৯:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
পার্বতীপুরে জাতীয় যুব দিবস পালিত, র‍্যালি আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ ছবি: প্রতিনিধি

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।


রোববার (০১ নভেম্বর,২০২৬ খ্রি.) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ, মন্মথপুরের কাম টু ওয়ার্কের উপনির্বাহী পরিচালক রাওফুন রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমার।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ লুৎফুন নাহার।


আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে হবে। বেকারত্ব দূরীকরণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রশিক্ষিত ও দক্ষ যুবসমাজের বিকল্প নেই।


অনুষ্ঠান শেষে যুবকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।