ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

চকরিয়ায় বাড়ি থেকে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার, নাতির চোখে ধরা পড়ে লাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:২৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:২৭:৩৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
চকরিয়ায় বাড়ি থেকে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার, নাতির চোখে ধরা পড়ে লাশ সংগৃহীত ছবি

কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়ি থেকে আবদুর রহিম (৬৪) নামে এক প্রবাসী বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ছায়রাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
 

জানা গেছে, নিহতের ৭ বছর বয়সী নাতি আদিবুর রহমান তুহিন মাদ্রাসা থেকে ফিরে এসে ঘরে তার নানার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।
 

নিহত আবদুর রহিম মহেশখালীর মাতারবাড়ি এলাকার লাল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।
 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।