ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

ইরানে ফের হামলা চালাতে ট্রাম্পকে ফুসলাচ্ছেন নেতানিয়াহু, উদ্বিগ্ন আরবরা

ইরানে আবারও সামরিক অভিযান চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করার চেষ্টা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সম্ভাব্য উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৯:৩৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৯:৩৯:২৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৮ বার পঠিত
ইরানে ফের হামলা চালাতে ট্রাম্পকে ফুসলাচ্ছেন নেতানিয়াহু, উদ্বিগ্ন আরবরা ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ওপর আবারও বিমান হামলা শুরু করার জন্য প্রতিদিন ফোন করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের এই তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে আলোচনার বিষয়ে ওয়াকিবহাল এক ব্যক্তিকে উদ্ধৃত করে বলা হয়েছে, নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ পুনরায় শুরু করার জন্য প্রতিদিনই ফোন করছেন। তবে হোয়াইট হাউসের ভেতরে এবং বাইরে যারা নতুন করে যুদ্ধ চান না, তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টাকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছেন। ওই ব্যক্তি আরও জানান, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নেতারা ট্রাম্পকে সংঘাত না বাড়িয়ে বরং আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন।


ইসরায়েলের ভেতরের পরিস্থিতি সম্পর্কে অবগত আরেকটি সূত্র জানিয়েছে যে, নেতানিয়াহু ইরানের ওপর হামলা চালাইতে আগ্রহী হলেও ট্রাম্পকে সেটিতে রাজি করানোর মতো কোনো বড় ধরনের চাপ বা প্রেক্ষাপট এই মুহূর্তে নেই।


এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সাময়িক চুক্তির জন্য মধ্যস্থতা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার সরকার। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানির সাথে আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ওপর নতুন করে কোনো সামরিক হামলা চলার সম্ভাবনা এই মুহূর্তে কম।


সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ অন্যান্য দেশগুলো এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি বহাল রাখতে চায়। অর্থাৎ তারা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নৌ অবরোধ এবং নতুন 'অপারেশন আয়রন গেট' অব্যাহত রাখার পক্ষপাতি। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে, নতুন করে হামলার বদলে তিনি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ বহাল রাখাকেই বেশি গুরুত্ব দিতে চান। তিনি আরও উল্লেখ করেন যে, এই সংঘাত সমাপ্তির দিকে একটি ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে এবং মার্কিন স্বার্থ সর্বদা সুরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত করা হবে।


অন্যদিকে, ট্রাম্পকে আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুর এই অবিরাম চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান প্রত্যেকেই এই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে নিজেদের মতামত ও উদ্বেগের কথা জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।