ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে

বনানী থানার মামলায় আদালতের নির্দেশ, নথি না থাকায় জামিন শুনানি হয়নি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৮:৫৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৮:৫৪:৩৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে সংগৃহীত ছবি

রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অন্য দুজন হলেন কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত এবং ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান।


বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবুল মতিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম।


আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি তাঁদের সাবেক সরকারের সহযোগী হিসেবে উল্লেখ করে কারাগারে রাখার আবেদন জানান।


অন্যদিকে আসামিদের পক্ষে আইনজীবী খালেদা জাহান লিলি গ্রেপ্তারের বিরোধিতা করে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি জানান, আসামিদের একজন দুই দিন আগে সিএমএইচ থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এবং বয়সেও প্রবীণ। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাঁর জামিনের আবেদন করেন আইনজীবী। তবে প্রয়োজনীয় মূল নথিপত্র না থাকায় আদালত জামিন আবেদনের শুনানি করেননি।


মামলার এজাহার অনুযায়ী, গত ৭ আগস্ট রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানী থানার আর্মি স্টেডিয়ামের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে মিছিল করে। মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


এজাহারে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে আটক করে। এ সময় ৭০টি অর্ধপোড়া মশাল, একটি ব্যানার ও ৭০টি কালো মুখোশ উদ্ধার করা হয়।


তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, গ্রেপ্তার হওয়া তিন আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তাঁদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। জামিনে মুক্তি পেলে তাঁরা তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন এবং পালিয়ে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তদন্ত কর্মকর্তা। এসব কারণ দেখিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে রাখার আবেদন জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।