ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

ঝালকাঠি থেকে লালমনিরহাটে স্ট্যান্ড রিলিজ হলেন তথ্য অফিসের জাকির হোসেন

প্রশাসনিক প্রয়োজনের কথা উল্লেখ করে গণযোগাযোগ অধিদপ্তরের আদেশ, ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে বদলির গুঞ্জন।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ১০:০৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ১০:০৫:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
ঝালকাঠি থেকে লালমনিরহাটে স্ট্যান্ড রিলিজ হলেন তথ্য অফিসের জাকির হোসেন ছবি : প্রতিনিধি

ঝালকাঠি জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. জাকির হোসেনকে লালমনিরহাট জেলা তথ্য অফিসে বদলি করা হয়েছে। একই আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করার নির্দেশ দেওয়া হয়েছে।


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। গত ২১ নভেম্বর জারি হওয়া ওই আদেশে বদলি ও পদায়নের পেছনে প্রশাসনিক প্রয়োজনের কথা উল্লেখ করে তা অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।


স্থানীয়ভাবে আলোচনা রয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায় সক্রিয় থাকার অভিযোগ রয়েছে জাকির হোসেনের বিরুদ্ধে। এ বিষয়টি নিয়ে স্থানীয় মহলে বেশ আলোচনা-সমালোচনাও চলছিল।


সম্প্রতি রাজাপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার বিষয়ে ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। সে সময় তিনি প্রশ্ন তুলে লেখেন, ‘জয়বাংলা বলাতেই টিসি দিতে হবে, এ নিয়ম কোথায় লেখা আছে? জয় বাংলা তো বাঙালির জাতিসত্তার স্লোগান। এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়।’


যদিও আদেশে বদলির কারণ হিসেবে প্রশাসনিক প্রয়োজনের কথা বলা হয়েছে, তবে ফেসবুকে তার দেওয়া মন্তব্য কিংবা কর্মকাণ্ডের সঙ্গে এই বদলির কোনো যোগসূত্র রয়েছে কি না—সে বিষয়ে অফিস আদেশে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি।


বদলির বিষয়টি নিশ্চিত করে জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা বলেন, জাকিরকে বদলি করা হয়েছে, তবে ঠিক কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা তার জানা নেই।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।