ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

চার স্থানে পৃথক অভিযানে মালামাল কেনাকাটা, সেবাগ্রহীতাদের হয়রানি ও নিম্নমানের নির্মাণকাজের প্রাথমিক তথ্য পেয়েছে সংস্থাটি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৯:৪৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৯:৪৮:৫১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান সংগৃহীত ছবি

বাংলাদেশ রেলওয়ে, বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং পঞ্চগড় ও নাটোরের সড়ক নির্মাণ ও সংস্কারকাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে চারটি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের এসব অভিযানে বিভিন্ন অনিয়ম ও অসংগতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।


দুদক সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (লোকো), কমলাপুরের অধীন ঢাকা লোকো শেডের স্টোরে সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান কার্যালয় থেকে অভিযান চালানো হয়। অভিযানের সময় স্টোরে সংরক্ষিত মালামালের রেজিস্টার, ক্রয়তালিকা ও সংশ্লিষ্ট ভাউচার পর্যালোচনা করা হয়। পাশাপাশি ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েলসহ বিভিন্ন সরঞ্জামের মজুত সরেজমিনে যাচাই করে রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এতে মালামাল সংরক্ষণ ও রেজিস্টারে তথ্য লিপিবদ্ধ করার ক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু অনিয়ম ও অসংগতি পাওয়া যায়।


বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালচক্রের যোগসাজশে সেবাগ্রহীতাদের হয়রানি, নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়, আবেদনপত্র গ্রহণে অনিয়ম ও অসদাচরণের অভিযোগে জেলা কার্যালয়ের একটি দল অভিযান চালায়। তিন সদস্যের দলটি ছদ্মবেশে পাসপোর্ট সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে। এ সময় সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। এতে প্রাথমিকভাবে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে।


পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি কালভার্ট পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নিম্নমানের ইট বিছানোর মাত্র তিন মাসের মধ্যে তা তুলে ফেলার অভিযোগেও অভিযান চালানো হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের একটি দল নিরপেক্ষ প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সড়কটি পরিদর্শন করে। নির্মাণকাজের মান ও ব্যবহৃত সামগ্রী যাচাইয়ের জন্য বিভিন্ন উপকরণের নমুনা সংগ্রহ করা হয়।


অন্যদিকে নাটোরের লালপুর উপজেলায় লালপুর-ভায়া বিলমাড়ীয়া-দুরদুরিয়া গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, প্রাক্কলন ও নির্ধারিত শিডিউল অনুসরণ না করা এবং ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে সরকারি অর্থের অপচয়ের অভিযোগে আরেকটি অভিযান পরিচালিত হয়।


দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর তিন সদস্যের একটি দল সড়ক ও জনপথ বিভাগের নাটোর কার্যালয়ের একজন নিরপেক্ষ প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সড়কটি পরিদর্শন করে। এ ছাড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নাটোর থেকে সংশ্লিষ্ট প্রকল্পের নথিপত্র সংগ্রহ করা হয়।


দুদক জানিয়েছে, চারটি অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত, নথিপত্র ও নির্মাণসামগ্রীর নমুনা পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের কারিগরি প্রতিবেদন পাওয়ার পর কমিশনে পৃথক পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।