ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

সমাজসেবক মো. রেজাউল ইসলামের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে মডেল টেস্ট পরীক্ষায় অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীর মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করলেন দানবীর ও সমাজসেবক টিটু তালুকদার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ১১:০৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ১১:০৪:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
সমাজসেবক মো. রেজাউল ইসলামের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ ছবি: প্রতিনিধি

১০ নভেম্বর ২৬ (মঙ্গলবার) ঝালকাঠি সদর উপজেলার ৩নং নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মডেল টেস্ট পরীক্ষায় অংশ নেওয়া প্রায় একশত জন শিক্ষার্থীর মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।                                              


নবগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক, ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য,নির্বাচিত জনপ্রতিনিধ ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল ইসলাম টিটু তালুকদারের সহযোগিতায় এই খাবার বিতরণ করা হয়।                                 

এলাকার মানুষের সেবা, সামাজিক উন্নয়ন এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলা এই নেতার মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।                               


পরীক্ষার বিরতিতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার পাশাপাশি, তিনি নিয়মিত দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, ও অসচ্ছল পরিবারগুলোর বিবাহোত্তর সাহায্যসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আর্থিক অনুদান প্রদান করে আসছেন।  

                                              

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর এই মানবিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্ত করে জানান, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।                                        

                                                                              এলাকার উন্নয়নে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সততা দিয়ে কাজ করার অঙ্গীকার করে তিনি বাউকাঠীসহ সমগ্র নবগ্রামবাসীর নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।                                                


একই সাথে মাদকবিরোধী অবস্থানে থেকে যুবসমাজকে সঠিক পথে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই সমাজসেবক।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।