ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের ইন্তেকাল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল ও ধানবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার জালাল উদ্দীনের মৃত্যু, দলদলী উচ্চ বিদ্যালয় মাঠে গার্ড অব অনার প্রদান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ১১:০৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ১১:০৯:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৭ বার পঠিত
ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের ইন্তেকাল ছবি: প্রতিনিধি ।ভোলাহাটে ৭১-এর রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন। তাঁর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় জনতার দৃশ্য।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় দলদলী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিকের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।


জানাজায় আরও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ আশরাফুল হক (চুনু ডাক্তার), সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম লোলো হাজি, সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেন, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটুসহ মরহুমের সহযোদ্ধা বীরমুক্তিযোদ্ধাগণ, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ।


জানাজা শেষে স্থানীয় বীরমুক্তিযোদ্ধাদের উদ্যোগে নির্মিত কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহযোদ্ধা বীরমুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় উপস্থিত বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।