ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

সুন্নত না পড়ে ফরজ আদায় করলে নামাজ শুদ্ধ হবে?

সুন্নত নামাজ ছেড়ে দিলে ফরজ নামাজের শুদ্ধতায় কোনো প্রভাব পড়ে কি না, তা নিয়ে রয়েছে অনেকের প্রশ্ন।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৯:৫৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৯:৫৮:৩৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০০ বার পঠিত
সুন্নত না পড়ে ফরজ আদায় করলে নামাজ শুদ্ধ হবে? ছবি: সংগৃহীত

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ নামাজ। আরবিতে একে বলা হয় সালাত, দৈনিক সময়মতো যা আদায় করতে হয়। প্রত্যেক প্রাপ্ত বয়স্ক, জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। মহান আল্লাহ পবিত্র কোরআনে ৮২ বার নামাজের কথা বলেছেন।


gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘পাপীদের জিজ্ঞাসাবাদ করা হবে -- তোমরা কেন জাহান্নামে যাচ্ছ?’ তারা বলবে, ‘আমরা নামাজি ছিলাম না, মিসকিনদের আহার করাতাম না, অন্যের দোষ তালাশকারীদের সঙ্গে বিতর্কে লিপ্ত ছিলাম; যার কারণে আজ আমরা জাহান্নামে যাচ্ছি।’ (সুরা মুদ্দাসসির, আয়াত ৪০-৪৫)

আরেক আয়াতে মহান আল্লাহ বলেন, মুমিনরা সফলকাম, যারা তাদের নামাজে নম্রতা ও ভয়ভীতির সঙ্গে দাঁড়ায়। (সুরা মুমিনুন, আয়াত ১-২)।


নামাজ পূর্ণ হওয়ার জন্য রোকনগুলো ঠিকভাবে আদায় করা আবশ্যক। হজরত উবাদাহ ইবনুস সামিত (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ মহান আল্লাহ বান্দার জন্য ফরজ করেছেন। যে ব্যক্তি এ নামাজের জন্য ভালোভাবে অজু করবে, ঠিক সময়ে আদায় করবে এবং রুকু ও খুশু পূর্ণরূপে করবে, তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে যে, তিনি তাকে ক্ষমা করে দেবেন। আর যে তা না করবে, তার জন্য আল্লাহর ওয়াদা নেই। ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিতে পারেন, আর ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন। (মেশকাত: ৫৭০)


অনেকে জানতে চান, সুন্নত না পড়ে শুধু ফরজ আদায় করলে কি নামাজ শুদ্ধ হবে? শুধু ফরজ নামাজ আদায় করলে ওয়াক্তের নামাজের দায়িত্ব আদায় হয়ে যায়। ফরজ নামাজ শুদ্ধ হয়ে যায়; তবে ত্রুটি থেকে যায়। সুন্নত নামাজগুলো ফরজের পরিপূরক।


বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, ‘আমি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসেব নেয়া হবে। নামাজ ভালোভাবে আদায় হয়ে থাকলে সে সফল হবে ও মুক্তি পাবে। নামাজ যথাযথ আদায় না হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হবে।’ যদি ফরজ নামাজে কিছু কম হয়ে থাকে, তবে মহান আল্লাহ ফেরেশতাদের বলবেন, ‘আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা, থাকলে তা দ্বারা ফরজ পূর্ণ করে দেয়া হবে। এরপর অন্যান্য আমলের ব্যাপারেও একই অবস্থা হবে।’ (নাসায়ি: ৪৬৬; ইবনু মাজাহ: ১৪২৫)


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।