ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণে রাঙামাটিতে দিনব্যাপী কর্মশালা

লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে শিলাছড়া সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনওাঙ্গীর হোসাইন, প্রধান অতিথি ছিলেন বন সংরক্ষক মো. আব্দুল আউয়াল সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ১১:২১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ১১:২২:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণে রাঙামাটিতে দিনব্যাপী কর্মশালা ছবি: প্রতিনিধি


পার্বত্য চট্রগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র‍্য সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় স্থানীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে উপজেলা পর্যায়ে ০১ দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত।


১১ নভেম্বর, ২০২৬ ইং বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের শিলাছড়া সম্মেলন কক্ষে পার্বত্য চট্রগাম উত্তর বন বিভাগ ও লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন ও পাবলাখালি রেঞ্জ অফিসার মোঃ শরিফুল ইসলামের পরিচালনা করেন।


উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোঃ আব্দুল আউয়াল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিজুজ্জামান শাহ ও রাঙ্গামাট অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ। 


বক্তারা পার্বত্য এলাকায় বিশেষকরে লংগদুতে বন বিভাগের এলাকা নির্দিষ্টকরণ, বেদখলীয় জায়গা উদ্ধার, সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণ, পাহাড় কাটা বন্ধ করা ও অনুমতিবিহীন গাছ না কাটা, পাহাড় ও গাছ সংরক্ষন বাস্তবায়ন করা। এবং ঔষধি ও দুর্লভ ফলজ-বনজ বৃক্ষ রোপনের মাধ্যমে এবং তা সংরক্ষনের ব্যবস্থা করে বন ও জীববৈচিত্র‍্য সমৃদ্ধকরণে সচেচতনতা বৃদ্ধিতে, গৃহিত পরিকল্পনা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।