ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে সাফল্য: নতুন ক্যাম্পাসে যাচ্ছে উম্মাহ ইন্টারন্যাশনাল স্কুল

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ১৪ শিক্ষার্থীর সাফল্য অর্জন ও কাফরুলে নতুন ক্যাম্পাসের সূচনা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৭:৫০:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৭:৫০:০৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৫ বার পঠিত
ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে সাফল্য: নতুন ক্যাম্পাসে যাচ্ছে উম্মাহ ইন্টারন্যাশনাল স্কুল ছবি : প্রতিনিধি

ইসলামি মূল্যবোধ ও আধুনিক সাধারণ শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে উম্মাহ ইন্টারন্যাশনাল স্কুল। শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ এবং ইসলামি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছে।


সম্প্রতি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ১৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। তাদের মধ্যে ৩ জন ট্যালেন্টপুল এবং ১১ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বিশেষ সাফল্য হিসেবে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত একজন শিক্ষার্থী সারা বাংলাদেশে প্রথম এবং অপর দুজন তৃতীয় স্থান অর্জন করেছে। এ অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিচালিত প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।


উম্মাহ ইন্টারন্যাশনাল স্কুলের অন্যতম বৈশিষ্ট্য হলো ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বিত পাঠদান ব্যবস্থা। এখানে প্রচলিত সাধারণ শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন শিক্ষা, আরবি ভাষা, ইসলামি জ্ঞান ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীরা যেন আধুনিক শিক্ষায় দক্ষ হওয়ার পাশাপাশি ইসলামি আদর্শ, নৈতিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।


শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর, পরিচ্ছন্ন ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নতুন ক্যাম্পাসে স্থানান্তরিত হচ্ছে। নতুন ক্যাম্পাসের ঠিকানা: ৭৪, পূর্ব কাজীপাড়া, মাদবর পুকুরপাড়, ডেসকো বিল্ডিংয়ের কাছে, কাফরুল, ঢাকা। নতুন ঠিকানায় শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


এদিকে প্রতিষ্ঠানটিতে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। চলতি ভর্তি মৌসুমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশেষ ভর্তি ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। আগ্রহী অভিভাবকদের ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


ইসলামি আদর্শ, আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং নৈতিক মূল্যবোধের সমন্বয়ে যোগ্য, দক্ষ ও আদর্শ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যেতে চায় উম্মাহ ইন্টারন্যাশনাল স্কুল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।