ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

সৌদি আরবে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, গৃহকর্মীর ১০০ বেত্রাঘাত

অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দেওয়ার অভিযোগে কেনীয় গৃহকর্মী এস্থার মুথোনিকে সাজা দিয়েছেন আদালত। রায়টির সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ১২:৫০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০১:০৭:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
সৌদি আরবে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, গৃহকর্মীর ১০০ বেত্রাঘাত ছবি সংগৃহীত


অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দেওয়ার অভিযোগে এস্থার ওয়ানজা মুথোনিকে এ সাজা দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। মানবাধিকার সংগঠনগুলো রায়টির সমালোচনা করে একে নারীর প্রতি সহিংসতা হিসেবে উল্লেখ করেছে


সৌদি আরবে বিয়ে ছাড়া শারীরিক সম্পর্কের অভিযোগে কেনিয়ার নাগরিক ও গৃহকর্মী এস্থার ওয়ানজা মুথোনিকে ১০০ দোররা বা বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। গত মাসে আদালত এ রায় দেন। সৌদি আরবের শরিয়াহ আইনে বিয়ের বাইরে শারীরিক সম্পর্ক স্থাপন অপরাধ হিসেবে বিবেচিত হয়।


মুথোনি জানিয়েছেন, এক মিসরীয় নাগরিকের সঙ্গে সম্পর্কের কারণে তিনি অন্তঃসত্ত্বা হন। সন্তান জন্মের আগেই ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান। পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তাঁর সন্তান জন্ম দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে।

সৌদি আরবে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে সন্তান জন্ম দেওয়া নারীদের মধ্যে অনেকে গ্রেপ্তার এড়াতে বাড়িতে গোপনে সন্তান প্রসব করেন। দেশটির হাসপাতালগুলোর জন্য অবিবাহিত মায়েদের বিষয়ে পুলিশকে অবহিত করা বাধ্যতামূলক।


রায়ের বিষয়ে দ্য নিউইয়র্ক টাইমসকে মুথোনি বলেন, তিনি এমন শাস্তির যোগ্য নন। বেত্রাঘাতের আঘাত সহ্য করতে পারবেন কি না, তা নিয়েও তিনি ভীত।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আল-কিস্টের ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি এ রায়ের সমালোচনা করেছেন। তাঁর মতে, সাজা কার্যকর না করে মুথোনিকে নিজ দেশে ফেরত পাঠানো উচিত। সৌদি আরবের আধুনিকায়ন ও নারীর ক্ষমতায়নের যে দাবি করা হয়, এ রায় তার সঙ্গে সাংঘর্ষিক।

সৌদি আরব ২০২০ সালে বিচারকদের নিজস্ব বিবেচনায় দেওয়া শাস্তির ক্ষেত্রে বেত্রাঘাতের বিধান বাতিল করে। তবে হুদুদ-সংশ্লিষ্ট অপরাধের ক্ষেত্রে এ শাস্তি এখনো বহাল রয়েছে। ইসলামি আইনে নির্ধারিত এসব অপরাধের মধ্যে ব্যভিচারও অন্তর্ভুক্ত।


অভিবাসী অধিকারবিষয়ক সংগঠন ডু বোল্ড জানিয়েছে, বেত্রাঘাতের সাজা কার্যকর হলে মুথোনিকে কেনিয়ায় ফেরত পাঠানো হতে পারে।

সংগঠনটির অভিযোগ, সৌদি আরবের কাফালা ব্যবস্থার কারণে দেশটিতে কর্মরত লাখ লাখ নারী গৃহকর্মী নানা ঝুঁকির মুখে রয়েছেন। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তারা তাঁদের পাসপোর্ট আটকে রাখেন এবং চলাফেরার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন। এ ছাড়া অনেক গৃহকর্মী প্রয়োজনীয় আইনি সহায়তা থেকেও বঞ্চিত হন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।