ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

আমনের ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ

আমন মৌসুমেও রংপুর ও কুষ্টিয়ায় কেজিতে ২-৪ টাকা বেড়েছে চালের দাম, অটো রাইসমিল ও মজুতদারদের বিরুদ্ধে বাজার নিয়ন্ত্রণের অভিযোগ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৩:১৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৩:২১:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
আমনের ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ ছবি সংগৃহিত

আমনের ভরা মৌসুমে ধান কাটা ও মাড়াই চললেও রংপুর ও কুষ্টিয়ায় কমছে না চালের দাম। বরং গত এক থেকে দুই সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে অটো রাইসমিল মালিক ও মজুতদারদের সিন্ডিকেটের অভিযোগ তুলেছেন ব্যবসায়ী ও ক্রেতারা।


রংপুর অঞ্চলে গত এক সপ্তাহে পাইকারি বাজারে চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা এবং খুচরা বাজারে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। অন্যদিকে, কুষ্টিয়ায় দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। উত্তরাঞ্চলে মিলগেট থেকে খুচরা বাজার পর্যন্ত প্রতি কেজি চালের দামের পার্থক্য দাঁড়িয়েছে প্রায় ৬ টাকা।


রংপুরের এক মিল মালিক মাসুদ চৌধুরী জানান, মিল থেকে খুচরা পর্যায়ে দামের খুব বেশি পার্থক্য নেই। সরকার ধান-চাল কেনা শুরু করলে দাম আরও বাড়তে পারে।


রংপুরের মাহিগঞ্জসহ বিভিন্ন বাজারে স্বর্ণা মোটা চাল পাইকারিতে ৪৫ থেকে ৪৬ টাকা এবং খুচরায় ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। স্বর্ণা চিকন চালের দাম পাইকারিতে ৪৮ ও খুচরায় ৫২ থেকে ৫৫ টাকা। এ ছাড়া বিআর-২৮ চাল ৬০ থেকে ৬৫ টাকা, বিআর-২৯ চাল ৫৫ থেকে ৬০ টাকা, জিরাশাইল ৬০ টাকা এবং মিনিকেট ৮০ থেকে ৮৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, অটো রাইসমিল মালিকরাই চালের দাম বাড়ানোর জন্য দায়ী। তাঁদের দাবি, হাতেগোনা কয়েকটি অটো রাইসমিল ও মজুতদার সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে। আমদানি করা চালও কিছু ব্যবসায়ী গুদামজাত করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।


কুষ্টিয়ার বাজারেও একই চিত্র দেখা গেছে। পৌর বাজার ও বড় বাজার ঘুরে দেখা যায়, দুই সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। মোটা আটাশ চাল ৪৮ থেকে ৫২ টাকা, কাজললতা সাধারণ চাল ৬৬ টাকা, সুপার কাজললতা ৬৮ টাকা এবং পাইজাম চাল ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


কুষ্টিয়ার ব্যবসায়ীদের মতে, ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকা, জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় এবং বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়ায় চালের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয় বেড়েছে। এসব কারণ দেখিয়ে মিল মালিকরা চালের দাম বাড়াচ্ছেন।


কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান বলেন, আমন ধান বাজারে এলেও চালের দাম কমা বা বাড়ার সম্ভাবনা নেই। তাঁর মতে, বাজার স্থিতিশীল থাকতে পারে।


এদিকে, সরকার ১৪ নভেম্বর থেকে সারা দেশে আমন ধান এবং ১ ডিসেম্বর থেকে আমন চাল সংগ্রহ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। এ বছর প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১ টাকা বেশি। অন্যদিকে, চালের সংগ্রহমূল্য গত বছরের ৫০ টাকা থেকে কমিয়ে কেজিপ্রতি ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।