ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

প্রাণ গ্রুপে ৫০ জনের চাকরির সুযোগ, থাকছে প্রভিডেন্ট ফান্ড ও বিমা সুবিধা

টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আবেদন করা যাবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ১০:০৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ১০:০৭:৪১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪২ বার পঠিত
প্রাণ গ্রুপে ৫০ জনের চাকরির সুযোগ, থাকছে প্রভিডেন্ট ফান্ড ও বিমা সুবিধা ছবি—সংগৃহীত

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ম্যানেজার পদে ৫০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।


এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি প্রচারণামূলক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন, নির্ধারিত এলাকায় বিক্রয়কর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান এবং তাঁদের প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

চাকরিটি ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। কর্মস্থল নির্ধারণ করা হবে যেকোনো জায়গায়। এ পদে বেতন দেওয়া হবে আকর্ষণীয় বেতন কাঠামো অনুযায়ী।


নিয়োগপ্রাপ্তরা বেতনের পাশাপাশি টি/এ, মোবাইল বিল, সফর ভাতা, চিকিৎসা ভাতা, বিমা ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা পাবেন। এ ছাড়া প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব বোনাস, মাসিক বিক্রয় কমিশন এবং কর্মসূচি অনুযায়ী বিক্রয় প্রণোদনা দেওয়া হবে। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর বেতন বৃদ্ধির সুযোগও রয়েছে।

আগ্রহী প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জানতে এখানে ক্লিক করতে পারেন। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।