ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

রংপুরের বদরগঞ্জে প্রধান শিক্ষকের বাড়ির সীমানাপ্রাচীর ভাঙচুর ও দখলের চেষ্টা

বদরগঞ্জ পৌর শহরের শাহপুর এলাকায় দলীয় পরিচয়ের প্রভাব খাটিয়ে করিম মিয়ার বিরুদ্ধে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ১১:০৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ১১:১০:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৭ বার পঠিত
রংপুরের বদরগঞ্জে প্রধান শিক্ষকের বাড়ির সীমানাপ্রাচীর ভাঙচুর ও দখলের চেষ্টা ছবি: প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বসতবাড়ির সীমানাপ্রাচীর ভেঙে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে করিম মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত শনিবার সকালে বদরগঞ্জ পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কয়েকজন লোক নিয়ে সীমানাপ্রাচীর ভাঙার সময় স্থানীয় প্রতিবেশীরা বাধা দিলে দখলচেষ্টার অপপ্রয়াস ব্যর্থ হয়।


স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বদরগঞ্জের সততা সারের দোকানের স্বত্বাধিকারী করিম মিয়া দলীয় পরিচয়ে কয়েকজন লোক নিয়ে প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমানের বাড়িতে গিয়ে সীমানাপ্রাচীরের একাংশ ভেঙে ফেলেন। ঘটনার সময় বাড়ির মালিক ও তাঁর পরিবারের সদস্যরা সেখানে ছিলেন না। সরকারি চাকরির সুবাদে তিনি সপরিবারে প্রায়ই খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়ায় গ্রামের বাড়িতে অবস্থান করেন।


এ বিষয়ে নিকট প্রতিবেশী শামসুল আলম ও সাফিকুল ইসলাম বলেন, প্রায় ১৫ বছর আগে তাঁদের বাবার কাছ থেকে প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান ওই বসতভিটা কিনেছিলেন। তাঁদের অভিযোগ, মালিকের অনুপস্থিতিতে করিম মিয়া লোকজন নিয়ে অন্যায়ভাবে সীমানাপ্রাচীর ভেঙে ফেলেন। পরে স্থানীয় নারী-পুরুষ প্রতিবেশীরা এগিয়ে এসে বাধা দিলে বাকি অংশ ভাঙতে পারেননি তাঁরা।


প্রতিবেশীরা এ ঘটনাকে নিন্দনীয় ও আপত্তিকর উল্লেখ করে বলেন, এভাবে জবরদখলের চেষ্টা করে বিরোধ সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। তাঁরা ঘটনার আইনানুগ প্রতিকার দাবি করেন।


বাড়ির মালিক ও প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান বলেন, ‘প্রকাশ্য দিবালোকে সীমানাপ্রাচীর ভেঙে বাড়ি দখলের চেষ্টা! আমরা এই সমাজে কতটা নিরাপদ?’


তিনি জানান, কয়েক মাস আগে করিম মিয়া তাঁর গ্রামের বাড়িতে গিয়ে বাড়িটি বিক্রির প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি তাতে রাজি হননি। বর্তমানে তাঁর ভাগনে, বড় শ্যালিকার ছেলে অধ্যাপক মনিরুজ্জামান সুমন এক সপ্তাহ ধরে বাড়িটির সংস্কারকাজ তদারকি করছেন। এর মধ্যেই গত শনিবার সকাল ১১টার দিকে প্রতিবেশীর মাধ্যমে মোবাইল ফোনে তিনি সীমানাপ্রাচীর ভাঙার খবর পান।


খন্দকার হাবিবুর রহমান বলেন, ‘আমি মানুষ গড়ার কারিগর। কারও সঙ্গে বিবাদে জড়াতে চাই না। তবে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিষয়টির প্রতিকার ও নিরসনে ব্যবস্থা নেব।’


তিনি আরও জানান, তাঁর সাংবাদিক বন্ধুরা দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভিডিও ধারণের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়েছেন। তাঁর দাবি, করিম মিয়া সাংবাদিকদের কাছে দেওয়া সাক্ষাৎকারে সীমানাপ্রাচীর ভাঙার বিষয়টি অকপটে স্বীকার করেছেন।


এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষোভ ও নিন্দা জানান আমাদের সময়-এর প্রতিনিধি মাহাবুবার রহমান বিপ্লব, গ্লোবাল চ্যানেলের প্রতিনিধি নুরুন্নবী নুরু, আমার দেশ-এর প্রতিনিধি এম এ ছালাম বিশ্বাস, নাগরিক চ্যানেলের প্রতিনিধি ইশতিয়াক আহমেদ রিফাত এবং দৈনিক বাংলার আলো-এর প্রতিনিধি সোহেল রানা।


স্থানীয় বিএনপি নেতা ও সাংবাদিক শ্যামল লোহানী ঘটনার কঠোর প্রতিবাদ জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। বদরগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাহো রংপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. ফেরদৌস আলী এবং মানবজমিন-এর সাংবাদিক মেজবাহুল ইসলাম সবুজও বাড়ি জবরদখলের চেষ্টার নিন্দা জানান।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।