ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

কলাপাড়ায় নিজ দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, থানায় হস্তান্তর ও মামলার প্রস্তুতি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১০:৫৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১০:৫৮:৫৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৪ বার পঠিত
কলাপাড়ায় নিজ দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক ছবি : প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আল আমীন (২৮) নামে এক যুবককে ৩০ পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কলাপাড়া পৌরসভা-সংলগ্ন এলাকায় ওই যুবকের নিজস্ব দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে দোকানের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় দোকান থেকে মো. আল আমীনকে আটক করা হয়। তিনি এতিমখানা এলাকার মো. উজ্জ্বল খানের ছেলে।


পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উদ্ধার করা ইয়াবাসহ আটক যুবককে কলাপাড়া থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।