ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা

সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা পাবেন আবেদনের সুযোগ, অনলাইন আবেদন শুরু ১৫ নভেম্বর ও পরীক্ষা জানুয়ারিতে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১১:৩৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১১:৩৮:০২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৩ বার পঠিত
চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য হতে হবে; দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য হলে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।


এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন ও পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর ২০২৬ থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।


ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি:


বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিভিন্ন ইউনিট ও উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে:


C ইউনিট: ২৯ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)

A ইউনিট: ৩০ জানুয়ারি ২০২৭ (শনিবার)

B1 উপ-ইউনিট: ০৩ ফেব্রুয়ারি ২০২৭ (বুধবার)

B2 উপ-ইউনিট: ০৪ ফেব্রুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার)

B ইউনিট: ০৫ ফেব্রুয়ারি ২০২৭ (শুক্রবার)

D ইউনিট: ০৬ ফেব্রুয়ারি ২০২৭ (শনিবার)

D1 উপ-ইউনিট: ০৮ ফেব্রুয়ারি ২০২৭ (সোমবার)


পরীক্ষার কেন্দ্র:


ভর্তি পরীক্ষা চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে B1, B2 ও D1 উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।