ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

চবির হীরকজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানসূচি প্রকাশ, শেষ হচ্ছে নিবন্ধন

দিনব্যাপী আনন্দ র‍্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক আয়োজনে রাঙবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উৎসব।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১২:৩০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১২:৩০:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৬ বার পঠিত
চবির হীরকজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানসূচি প্রকাশ, শেষ হচ্ছে নিবন্ধন ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি বা ‘হীরকজয়ন্তী-২০২৬’ উদযাপনের বিস্তারিত অনুষ্ঠানক্রম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে এই মিলনমেলায় অংশ নিতে ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা আজ শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় শেষ হচ্ছে।


হীরকজয়ন্তী উদযাপনের অফিশিয়াল ওয়েবসাইট (cu60.cu.ac.bd) সূত্রে এ তথ্য জানা গেছে।


নিবন্ধন সংক্রান্ত তথ্য:


ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, এই নিবন্ধন প্রক্রিয়াটি কেবল প্রাক্তন শিক্ষার্থীদের জন্য; বর্তমানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য এটি প্রযোজ্য নয়। আগ্রহী প্রাক্তনরা বিকাশের মাধ্যমে এককালীন ১,০০০ টাকা ফি পরিশোধ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে হেল্পলাইন নম্বরে (০১৫৫৫৫৫৫১৪০, ০১৫৫৫৫৫৫১৪১ এবং হোয়াটসঅ্যাপ ০১৬৭০৫০২২৮৩) যোগাযোগ করার সুযোগ রাখা হয়েছে।


হীরকজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানক্রম:


বিশ্ববিদ্যালয় দিবসের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের সময়সূচি নিচে তুলে ধরা হলো:


শুভ উদ্বোধন: সকাল ১০:০০টা।


আনন্দ র‍্যালি: শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে অগ্রণী ব্যাংক মোড় ও নিরাপত্তা স্তম্ভ মোড় প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হবে।


কেক কাটা: সকাল ১০:৩০টা (অনুষ্ঠানস্থল)।


আলোচনা সভা: সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত।


স্মৃতিচারণ: দুপুর ১২:৩০টা থেকে দুপুর ২:০০টা পর্যন্ত।


সাংস্কৃতিক অনুষ্ঠান: বিকেল ৩:০০টা থেকে (কেন্দ্রীয় খেলার মাঠ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।