ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি, বাড়ছে উত্তেজনা

সিরিকে টেলিযোগাযোগ টাওয়ারে হামলার পাল্টা জবাব হিসেবে বাহরাইনে মার্কিন আগাম সতর্কতামূলক রাডার লক্ষ্য করার দাবি করেছে আইআরজিসি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১২:৫৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১২:৫৪:১৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৪ বার পঠিত
বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি, বাড়ছে উত্তেজনা ছবি সংগৃহীত


ইরানের সিরিক শহরে টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


তাসনিমের প্রতিবেদনে আইআরজিসির বরাত দিয়ে বলা হয়েছে, বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে হামলাটি ছিল যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর সতর্কবার্তা। ইরানের দাবি, আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পাচার বন্ধ করতে হবে। এসব কর্মকাণ্ড ও আগ্রাসনের পুনরাবৃত্তি হলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত।


অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে দেশটির সরকারি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে শত্রুপক্ষের গোলাবর্ষণে হামলা চালানো হয়েছে।


এর আগে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির পারমাণবিক ও সামরিক স্থাপনার পাশাপাশি শীর্ষ পর্যায়ের নেতারাও হামলার লক্ষ্যবস্তু হন। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এর জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশেও হামলার ঘটনা ঘটে।


প্রায় দেড় মাসের সংঘাতের পর ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। পরে ১৭ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে সামরিক অভিযান বন্ধ, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনার বিষয়ে সমঝোতা হয়। তবে জুলাইয়ে আবার সংঘাত শুরু হলে সেই সমঝোতা ভেঙে পড়ে।


এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে বিরোধ এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল এই নৌপথ দিয়ে পরিবাহিত হওয়ায় সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।


সাম্প্রতিক সময়ে কাতার ও পাকিস্তানসহ কয়েকটি দেশ সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মতপার্থক্য এখনো রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।