ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি : বিজন কান্তি সরকার

সব শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির নেতা বিজন কান্তি সরকার।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৯:৩২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৯:৩২:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৭ বার পঠিত
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি : বিজন কান্তি সরকার ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বাড়ছে। বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা নিয়ে দুই দেশ পরস্পরবিরোধী দাবি করেছে। এর পাশাপাশি সাগরে একটি গ্যাসবাহী জাহাজে বিস্ফোরণ এবং ইয়েমেনে সামরিক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় অঞ্চলটিতে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবি অস্বীকার করেছে। তারা জানিয়েছে, আইআরজিসি বাহরাইনের দিকে দুটি ‘ওয়ান-ওয়ে’ বা একমুখী ড্রোন ছুড়েছিল। মার্কিন বাহিনী ড্রোন দুটো ভূপাতিত করেছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র হয়তো এই ধরনের ছোটখাটো সংঘাত মেনে নিতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা সন্দেহ প্রকাশ করেছেন যে, পেন্টাগন আসল তথ্য গোপন করছে কি না।

যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষের দাবিই স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

এদিকে আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের আগ্রাসন এবং তেল চোরাচালান অব্যাহত রাখে, তবে ইরানি বাহিনী কোনো সীমাবদ্ধতা ছাড়াই সংঘাতে জড়াবে। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের সতর্কতা উপেক্ষা করায় সাগরে মাইন বিস্ফোরণে একটি এলপিজি বহনকারী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের বিস্ফোরিত জাহাজগুলোর পরিণতি থেকে এই জাহাজটি শিক্ষা নেয়নি বলেও তারা মন্তব্য করে।

সম্প্রতি দক্ষিণ ইরানে টেলিযোগাযোগ টাওয়ার ও সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালেও ইরান ওই অঞ্চলে মার্কিন সম্পদে পাল্টা হামলা চালায়নি। তবে এখন ইরান আঞ্চলিক দেশগুলোতে থাকা মার্কিন সম্পদে হামলা শুরু করলে তা নতুন যুদ্ধের জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জাবাল হাদিদ ক্যাম্পে সামরিক কর্মকর্তাদের একটি সমাবেশ লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।