ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

নলছিটিতে ১৬০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি ইতি আক্তার রনজু গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬০ গ্রাম গাঁজাসহ এক নারীকে হাতেনাতে আটক করেছে নলছিটি থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৯:৪০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৯:৪০:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৯ বার পঠিত
নলছিটিতে ১৬০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি ইতি আক্তার রনজু গ্রেপ্তার ছবি: প্রতিনিধি

 ঝালকাঠী নলছিটি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৬০ গ্রাম গাঁজাসহ মোসা. ইতি আক্তার রনজু (৩৩) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ।  

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা পুলিশের একটি দল উপজেলার নির্দিষ্ট এলাকায় অভিযান চালায়। এ সময় ১৬০ গ্রাম গাঁজাসহ ওই নারীকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ইতি আক্তার রনজু ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা।


অভিযানকালে পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

                                               

এ বিষয়ে নলছিটি থানার পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকার যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং অপরাধ দমনে পুলিশ নিয়মিত তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।