ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

বাকৃবিতে দুই দিনব্যাপী রোভার স্কাউট ক্যাম্প ও ১০ নতুন সদস্যের দীক্ষাগ্রহণ সম্পন্ন

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, অনুষ্ঠানে তাঁকে রোভার স্কাউট গ্রুপের সভাপতি হিসেবে শপথবাক্য পাঠ করানো হয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৯:৪৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৯:৪৮:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯০ বার পঠিত
বাকৃবিতে দুই দিনব্যাপী রোভার স্কাউট ক্যাম্প ও ১০ নতুন সদস্যের দীক্ষাগ্রহণ সম্পন্ন ছবি: প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক ক্যাম্প ও নতুন সদস্যদের দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় রোভার স্কাউট কার্যালয়ে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান হয়।


বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও ক্যাম্প পরিচালক কৃষিবিদ ড. মো. জহিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম। এ ছাড়া স্কাউটার্স কাউন্সিলের সভাপতি ও কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ছাদেকা হক, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. নাজমুল হকসহ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।


আয়োজক সূত্রে জানা যায়, ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিত এ ক্যাম্পে ৫৫ জন রোভার স্কাউট অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী ক্যাম্পে অংশগ্রহণকারীদের স্কাউটিংবিষয়ক বিভিন্ন সেশন, হাইকিং ও প্রাথমিক প্রতিবিধানসহ নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি স্কাউটিংয়ের নিয়ম ও আদর্শ অনুসরণ করে নতুন ১০ জন সদস্যকে দীক্ষা প্রদান করা হয়।


অনুষ্ঠানে অধ্যাপক ড. ছাদেকা হক বলেন, দীক্ষা গ্রহণ একজন রোভারের জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি আত্মমর্যাদাবোধ জাগ্রত করার পাশাপাশি জীবনকে সুশৃঙ্খল ও গোছানোভাবে পরিচালনা করতে সহায়তা করে। দীক্ষা নতুন জীবনের সূচনা এবং ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগায়। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও স্কাউটদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের কাজের মাধ্যমে অন্যদেরও অনুপ্রাণিত করতে হবে।


দীক্ষা গ্রহণকারী নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে রোভার স্কাউট সদস্যদের সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। সদস্যদের আরও ভালো কাজে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি অন্যদেরও এসব কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে তাঁরা আরও ভালো ও গঠনমূলক কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। 


উল্লেখ্য, অনুষ্ঠানে স্কাউটিংয়ের ঐতিহ্য অনুসারে নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমকে রোভার স্কাউট গ্রুপের সভাপতি হিসেবে শপথবাক্য পাঠ করানো হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।