ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের

স্থায়ী সনদ প্রদানের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শর্তাবলি প্রতিপালন খতিয়ে দেখতে গত বৃহস্পতিবার চার সদস্যের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় করেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১০:১০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১০:১০:১৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩১ বার পঠিত
বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ছবি: প্রতিনিধি

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে স্থায়ী সনদ প্রদানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পত্রের প্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী সনদপ্রাপ্তির শর্তাবলি যথাযথভাবে প্রতিপালন করা হয়েছে কিনা তা যাচাইয়ের লক্ষ্যে ১২ নভেম্বর ২০২৬ তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চার সদস্যের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন। ইউজিসি প্রতিনিধিদলে ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর মোঃ মেহেদী হাসান খান, ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোছাঃ জেসমিন পারভীন, অতিরিক্ত পরিচালক মোঃ সুলতান মাহমুদ এবং সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান।


 পরিদর্শনকালে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামো, একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের তথ্য, শিক্ষার্থী সংক্রান্ত বিষয়াবলি, পাঠদান ও গবেষণার পরিবেশ, গ্রন্থাগার, ল্যাবরেটরি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী স্থায়ী সনদপ্রাপ্তির জন্য প্রয়োজনীয় অন্যান্য শর্তাদি, প্রয়োজনীয় কাগজপত্র, দলিলাদি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পিইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, সেক্রেটারী এএইচএম গোলাম রসুল খান, সদস্য মো. জাহেদুর রহমান, আয়শা বেগম, শাহজাদী বেগম, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল আহসান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান, রেজিস্ট্রার এস. এম. আব্দুল লতিফসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কর্মকর্তাগণ। পরিদর্শন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, ট্রাস্টি বোর্ডের সংশ্লিষ্ট সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।