ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

‘বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’ গঠনের জোরালো প্রস্তাব সিনিয়র সাংবাদিক দূলাল সাহার

বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা—এই ছয় জেলার সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার রক্ষা এবং হলুদ সাংবাদিকতা রোধে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১০:২১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১০:২১:৩৯ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১১৪ বার পঠিত
‘বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’ গঠনের জোরালো প্রস্তাব সিনিয়র সাংবাদিক দূলাল সাহার ছবি: প্রতিনিধি

 বরিশাল বিভাগের ছয় জেলার সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সংহতি, পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হওয়ার জোরালো দাবি উঠেছে ‘বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’। বর্তমান সময়ের বাস্তবতায় সাংবাদিক সমাজের মধ্যে বিভেদ ভুলে একটি শক্তিশালী ও স্বতন্ত্র প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর সর্বাত্মক জোর দেওয়া হচ্ছে।                                   

                                             

বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা—এই ছয় জেলার পেশাদার, নির্ভীক, দায়িত্বশীল ও প্রকৃত সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী বিভাগীয় প্ল্যাটফর্ম গড়ে তোলার এখনই সময়। আঞ্চলিক ও জাতীয় গণমাধ্যমের প্রকৃত সংবাদকর্মীদের স্বার্থ সংরক্ষণে এই ঐক্য পরিষদ একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  

প্রস্তাবিত সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ:                        

                                              

প্রস্তাবিত ‘বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’-এর মূল উচ্চ লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—                                                        

                                                      

১. পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা: সাংবাদিকদের ন্যায্য অধিকার, পেশাগত নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা সুনিশ্চিত করা।                

                                                                          

২. নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নির্যাতন, হয়রানি এবং মিথ্যা মামলার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।                            

                                                                             

৩. অপসাংবাদিকতা রোধ: হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা এবং সাংবাদিকতার নামে সব ধরনের প্রতারণা ও চাঁদাবাজি বন্ধে কঠোর ও কার্যকর ভূমিকা রাখা।                                

                                                                             

৪. আন্তঃসম্পর্ক উন্নয়ন: তরুণ ও প্রবীণ সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।      

                                                                              

৫. বস্তনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠা: সমাজে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সুশাসন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করা।                

                                                                             

৬. সংকটকালে পাশে দাঁড়ানো: ছয় জেলার যেকোনো প্রান্তের সাংবাদিকদের সুখে-দুঃখে ও বিপদে-আপদে অকৃত্রিমভাবে পাশে দাঁড়ানো।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।