ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠি পৌরসভা ও রাজাপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে ৩৪ পিস ইয়াবা উদ্ধার, দুই থানায় পৃথক মামলা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ১০:০৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ১০:০৬:৪৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৫ বার পঠিত
ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ছবি : প্রতিনিধি

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৩৪ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ঝালকাঠি পৌরসভা ও রাজাপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন—ঝালকাঠি পৌরসভার কাটপট্টি এলাকার সুজন রহমান (৪৪) এবং রাজাপুরের মেডিকেল মোড় এলাকার আসমা বেগম (৩৬)। এ ঘটনায় আসমার স্বামী রেজাউল কবির ওরফে গাজীকে পলাতক আসামি করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টা ২০ মিনিটের দিকে ঝালকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাটপট্টি এলাকার একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা শাখার এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ২৫ পিস ইয়াবাসহ সুজন রহমানকে গ্রেপ্তার করা হয়।


স্থানীয়দের অভিযোগ, সুজন দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়ে কারাভোগের পর জামিনে এসে আবার ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।


কথিত আছে সুজন বাসপট্রি মোড়, বাকলাই ফাড়ি,,শাহী মসজিদ সংলগ্ন এলাকা ও উদ্বোধন স্কুল এরিয়সহ শহরের বিভিন্ন এলাকায় তিনিসহ তার এজেন্টদের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট পাইকারী ও খুচরা সরবরাহ করে থাকেন। তার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।


অপরদিকে, একই দিন রাত ৯টা ১০ মিনিটের দিকে রাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড় এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। ডিবির এসআই মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আমজেদ মাস্টারের দোতলা ভবনেঢ্যর নিচতলা থেকে ৯ পিস ইয়াবাসহ আসমা বেগমকে গ্রেপ্তার করা হয়।


এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী রেজাউল কবির ওরফে গাজী পালিয়ে যান।


এ ঘটনায় আসমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং তার স্বামী রেজাউল কবিরের বিরুদ্ধে মাদক বিক্রির সহযোগিতার অভিযোগে রাজাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, সুজন রহমানের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।


জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এমন সাঁড়াশি অভিযানে মোট ৩৪ পিস ইয়াবা উদ্ধার ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের ফলে পুরো জেলায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।