ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি

২০০৫ সালের এই দিনে জেএমবি জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় নিহত বিচারক সোহেল আহমদ ও জগন্নাথ পাড়েনের ২১তম শাহাদতবার্ষিকীতে ঝালকাঠি জেলা জজশিপের উদ্যোগে নানা কর্মসূচি পালিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৮:৩৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৮:৩৮:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯০ বার পঠিত
ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি ছবি: প্রতিনিধি

আজ ১৪নভেম্বর ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১তম বার্ষিকী।দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও ২০০৫ সালের এই দিনে জেএমবি জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় নিহত বিচারকদের সেই নির্মম স্মৃতির কথা আজও গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করছে ঝালকাঠি জেলা জজশীপ।  

                                                                              স্মরণ কর্মসূচি ও র‍্যালি :

দিনটি যথাযোগ্য মর্যাদায় স্মরণ করতে সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্ব চাঁদকাঠিতে অবস্থিত নিহত বিচারকদের স্মৃতিস্তম্ভে গিয়ে সমবেত হয়।        

                                             

পুষ্পমাল্য অর্পণ ও দোয়া:

                               

স্মৃতিস্তম্ভে পৌঁছানোর পর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন বিচারকবৃন্দ, বিচার বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জেলা প্রশাসন এবং জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বিচারকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।                                    

                                            

মর্মান্তিক ঘটনার নেপথ্যে২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে নিজ কর্মস্থল আদালতে যাওয়ার পথে জেএমবি জঙ্গিরা তৎকালীন ঝালকাঠির দুই বিচারক শহীদ সোহেল আহমদ ও জগন্নাথ পাঁড়েকে লক্ষ্য করে নৃশংসভাবে বোমা হামলা চালায়। এই আত্মঘাতী বোমা হামলায় ঘটনাস্থলেই তারা শহীদ হন।


পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জড়িত জঙ্গিরা গ্রেপ্তার হয় এবং আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া শেষে তাদের সবার ফাঁসির রায় কার্যকর করা হয়।  


আইন অঙ্গনের এই অপূরণীয় ক্ষতি এবং বিচারকদের আত্মত্যাগকে স্মরণ করতে প্রতি বছরই ঝালকাঠিতে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।