ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

গোবিপ্রবিতে আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন

বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা ও শিক্ষার্থী বিনিময়ের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৯:৫২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৯:৫২:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
গোবিপ্রবিতে আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস ও আন্তর্জাতিক ভাষা সেন্টার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এর উদ্বোধন করেন।


এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


উদ্বোধন শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আজকের বিশ্বে কোনো বিশ্ববিদ্যালয় একা এগিয়ে যেতে পারে না। আন্তর্জাতিক অফিসের মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ তৈরি হবে। আর আন্তর্জাতিক ভাষা সেন্টার আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভাষাগত দক্ষতা অর্জনে বড় ভূমিকা রাখবে। গোবিপ্রবির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।


অনুষ্ঠানে গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমরা গোবিপ্রবিকে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। আন্তর্জাতিক অফিস ও ভাষা সেন্টার সেই লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবে, বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়তে আসবে। ভাষা শেখার সুযোগ তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং কর্মক্ষেত্রে এগিয়ে রাখবে।


উদ্বোধন শেষে অতিথিরা আন্তর্জাতিক অফিস ও ভাষা সেন্টারের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।