ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

কাঠালিয়া থানায় নতুন ওসি হিসেবে মো. মেহেদী হাসানের যোগদান

মাদক ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা এবং জনবান্ধব পুলিশিংয়ের প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৭:৫২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৭:৫২:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩৫ বার পঠিত
কাঠালিয়া থানায় নতুন ওসি হিসেবে মো. মেহেদী হাসানের যোগদান ছবি : প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মেহেদী হাসান। তাঁর এই যোগদানকে সাধুবাদ জানিয়ে কাঠালিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনবান্ধব পুলিশিংয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


এর আগে তিনি ঝালকাঠি সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পুলিশ বিভাগে তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি অপরাধ দমন, তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছেন। ঝালকাঠি জেলায় ইতিপূর্বে দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।


কাঠালিয়া থানায় নতুন কর্মস্থলে যোগদানের পর স্থানীয় সুধীসমাজ ও বিভিন্ন মহলের প্রত্যাশা, তাঁর গতিশীল নেতৃত্বে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। বিশেষ করে মাদকের বিস্তার রোধ, জুয়া ও অন্যান্য অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কঠোর ও কার্যকর ভূমিকা রাখবেন।


স্থানীয়রা মনে করেন, পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরিতে একজন দক্ষ ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে মো. মেহেদী হাসান কাঠালিয়া থানায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। নতুন কর্মস্থলে তাঁর এই পথচলা সফল ও সাফল্যমণ্ডিত হোক—এই শুভকামনা জানিয়েছেন এলাকাবাসী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।