ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ার ৭ কারণ

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, পেটের মেদ ও শারীরিক পরিশ্রমের অভাবে বাড়ছে বিপাকীয় রোগের ঝুঁকি; সচেতনতায় গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১০:১২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১০:৫৮:০৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ার ৭ কারণ ছবি সংগৃহিত


ডায়াবেটিসের সঙ্গে উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের সমস্যা থাকলে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। রক্তে অতিরিক্ত চর্বি জমে ধমনিতে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। এর ফলে কিডনি, চোখ ও পায়ের রক্তনালিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে থাইরয়েড হরমোনের ঘাটতি কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে।


বিশেষজ্ঞের মতে, পেটের অতিরিক্ত মেদ এসব বিপাকীয় রোগের অন্যতম ঝুঁকির কারণ। তাই শুধু শরীরের ওজন নয়, কোমরের মাপের দিকেও নজর রাখা জরুরি। দক্ষিণ এশীয় পুরুষদের কোমরের মাপ ৯০ সেন্টিমিটার এবং নারীদের ৮০ সেন্টিমিটারের মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়।


ধূমপান ও অতিরিক্ত মদ্যপানও এসব রোগের ঝুঁকি বাড়ায়। ধূমপান রক্তনালির ক্ষতি করে এবং হৃদ্‌রোগের আশঙ্কা তৈরি করে। অন্যদিকে অতিরিক্ত মদ্যপান রক্তচাপ, ট্রাইগ্লিসারাইড ও লিভারের সমস্যা বাড়াতে পারে।


এসব রোগের ক্ষেত্রে সবসময় শুরুতে স্পষ্ট উপসর্গ দেখা যায় না। তাই নিয়মিত রক্তে শর্করা, রক্তচাপ, কোলেস্টেরল ও থাইরয়েড পরীক্ষা করা প্রয়োজন। বিশেষ করে ডায়াবেটিস শনাক্তে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফাস্টিং ব্লাড সুগার, খাবারের পর রক্তে শর্করা ও এইচবিএ১সি পরীক্ষা করা হয়।


ঝুঁকি কমাতে অতিরিক্ত ভাত, মিষ্টি, ভাজাপোড়া, ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খাবারের তালিকায় শাকসবজি, মৌসুমি ফল, ডাল, মাছ, ডিম ও পরিমিত প্রোটিন রাখা উচিত। পাশাপাশি অতিরিক্ত লবণ গ্রহণ বন্ধ করে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম করা জরুরি।


বিশেষজ্ঞদের পরামর্শ, বয়স কম হলেও এসব রোগের ঝুঁকিকে অবহেলা করা উচিত নয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে এসব রোগের ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।